ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কর্তব্যরত স্টেশন মাস্টারের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় মোঃ সুমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল (২১ জুন) রোজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। আটক সুমন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রওশন মিয়ার ছেলে। পুলিশ জানাই নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।
এ সময় লোকোমোটিভের (ইঞ্জিন) সামনে মাছের পোনা নিয়ে আসা এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ওঠে। সুমন নামে ওই যুবক এ নিয়ে কর্তব্যরত স্টেশন মাস্টার শফিকুর রহমানের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি স্টেশন মাস্টারের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় স্টেশন মাস্টারকে লাঞ্ছিত ও অফিসের টেলিফোন সিগনালিন যন্ত্রপাতি সামগ্রী ও মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করা হয়। তৎক্ষণিক সময়ে নিরাপত্তার স্বার্থে কিছু সময় বন্ধ রাখা হয় উপকূল এক্সপ্রেস। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে প্রায় এক ঘন্টা পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।


