বেলকুচিতে তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত ভূমি সেবা মেলা ভারচুয়ালী কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন ও ওয়ান লাইনে ভূমি সেবা পেতে বিভিন্ন দিকনির্দেশনা মুলক আলোচনা তুলে ধরে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পরে বেলকুচি উপজেলা ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
১৯ মে মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়াম ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি থানা ওসি তদন্ত মোঃ জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক  যুগ্ন আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তার, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন