বরিশাল -৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু সকল মামলায় জামিন লাভ করে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন তাঁর সমর্থক ও রাজনৈতিক সহকর্মীরা।
তাদের দাবি, মিথ্যা মামলায় দীর্ঘ ১৯ মাস ৩ দিন কারাভোগের পরে শুক্রবার বেলা ১২টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।
গোলাম কিবরিয়া টিপুর মুক্তির খবরে তাঁর সমর্থক ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন যে, অভিজ্ঞ এই রাজনৈতিক নেতা আগামী দিনে আবারও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন।
নেতাকর্মীরা বলেন, গোলাম কিবরিয়া টিপু বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় পার্টির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।


