শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বান্দরবানের আলীকদমে হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা এক ম্রো নারীর মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বালুরঝিরি এলাকায় হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে লিমপাও ম্রো (২৬) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। রাত ১০টা ২৩ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মে সকাল ১০টায় গুরুতর অসুস্থ অবস্থায় লিমপাও ম্রোকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে কক্সবাজার এবং পরে মালুমঘাট হাসপাতালে রেফার করা হয়।
মালুমঘাট হাসপাতালে টানা দুইদিন চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানালে পরিবার, স্থানীয় সংগঠন ম্রো ইয়ুথ অর্গানাইজেশন এবং স্বজনরা সর্বোচ্চ চেষ্টা ও আর্থিক সহায়তার মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে আর কিছু করার নেই জানানো হলো
মৃত্যুকালে তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবীর আলো দেখার আগেই নিভে যায় তার অনাগত সন্তানের জীবনও, যা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং