মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, র্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর এলাকায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
র্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারে যে, এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বান্দরবান সদর থানাধীন লেমুজেরী মুসলিম পাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল আনুমানিক ১৭:১৫ ঘটিকায় আভিযানিক দলটি বর্ণিত এলাকায় অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ হুমায়ুন কবির (২৮) নামক এক ব্যক্তিকে আটক করা হয়। উপস্থিত লোকজনের সামনে দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৯৬ (ছিয়ানব্বই) পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত মোঃ হুমায়ুন কবির বান্দরবান সদরের বালাঘাটা এলাকার মৃত আব্দুল গফুর এর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেন যে, সে দীর্ঘদিন ধরে বান্দরবানের বিভিন্ন এলাকায় মাদক কেনা-বেচা করে আসছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামি’কে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


