বাংলাদেশ বিমান বাহিনীর কমিশন্ড অফিসার (পাইলট) হিসেবে যোগ দিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলা তথা পুরো জেলার নাম উজ্জ্বল করেছেন হাসনাইন জামান।
তিনি মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান-এর একমাত্র ছেলে।”দেশ ও জাতির সুরক্ষায় বিমান বাহিনীর আকাশ জয়ের এই যাত্রা সম্মান, সাহস ও অনন্য দেশপ্রেমের প্রতীক।দীর্ঘ ৩ বছরের কঠোর প্রশিক্ষণ সম্পন্নসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসনাইন জামান বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে দীর্ঘ ৩ বছরের অত্যন্ত কঠোর, নিয়মতান্ত্রিক এবং গৌরবময় সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। আজ (বৃহস্পতিবার) বিমান বাহিনীর ঐতিহ্যবাহী ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ’ (প্রেসিডেন্টস প্যারেড)-এ অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ফ্লাইং অফিসার (পাইলট) হিসেবে তাঁর কর্মজীবন শুরু করলেন।
এলাকায় আনন্দের বন্যা ও শুভকামনামহম্মদপুরের কৃতি সন্তান হাসনাইনের এই অনন্য সাফল্যে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।মাগুরার সন্তান হিসেবে বিমান বাহিনীর মতো একটি রাষ্ট্রীয় ও সংবেদনশীল বাহিনীতে পাইলট অফিসার পদে তাঁর এই যোগদান সত্যিই পুরো জেলার জন্য এক গর্বের অর্জন।


