বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিল সফল এবং সুশৃংখল ভাবে সম্পন্ন হওয়ায় টাঙ্গাইলের কৃতি সন্তান ও চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিট। রবিবার সকালে টাঙ্গাইলের বটতলায় অবস্থিত সংগঠনটি নিজ কার্যালয় থেকে এই অভিনন্দন জানানো হয়। জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে রবিবার সকলে২৭ ফেব্রুয়ারি ঢাকা এফডিসিতে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সফল ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ায় শিল্পী সমিতির সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন,যুগ্ম আহ্বায়ক খায়রুল আজীম মিল্টন, বোরহান তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ


