শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঁচতে চান বিরল রোগে আক্রান্ত ভাঙ্গুড়ার হাবিবুল্লাহ

একসময় যার হাসি-খুশিতে মুখর থাকতো পুরো পরিবার, আজ সেই হাবিবুল্লাহর প্রতিটি নিঃশ্বাস কাটছে মৃত্যুভয়ে জীবন কাটছে উদ্বেগ আর উৎকন্ঠায়। ১০ বছর পূর্বে স্ত্রী তাকমিনা দুধের বাচ্চা তাহিদ আর আদরের মেয়ে বুলবুলিকে রেখে পরপারে পাড়ি জমিয়েছেন।
পরবর্তীতে নতুন করে আর বিয়ে করা হয়ে উঠেনি। এরই মাঝে শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ। শরীরে প্রচুর পরিমাণে ছোট ছোট গুটিতে ভরে গেছে। সেই চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন তা তার পরিবারের সাধ্যের অতীত।
পরিবারে সদস্যর পেটের ক্ষুধা আছে, কিন্তু তৃপ্তি মেটানোর সাধ্য নেই তার। কারণ, দীর্ঘ  ধরে বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়ীয়া গ্রামের মৃত রিয়াজ মোল্লার ছেলে হাবিবুল্লাহ। স্থানীয় সূত্রে আরো জানা যায় তাদের অভাব অনটনের সংসার হাবিবুল্লাহ ১০ ভাই যার যার মত শেষে ব্যস্ত, একদিকে অসুস্থ শরীরে কেউ কাজে নিতে চায়না, অন্যদিকে রোগের যন্ত্রণা-সব মিলিয়ে থমকে গেছে হাবিবুল্লাহর জীবন।
অভাবের কাছে পরাজিত স্বপ্ন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হাবিবুল্লাহর। দীর্ঘদিনের চিকিৎসায় শুধুমাত্র বসতবাড়ি ছাড়া সহায়-সম্বল যা ছিল সব শেষ। বিশেষজ্ঞ চিকিৎসকদের বিশাল অংকের টাকা জোগাড় করা যেন তার কাছে আকাশকুসুম কল্পনা।
হাবিবুল্লাহর শরীরের মাথা থেকে পা পর্যন্ত থলথলে মাংসপিণ্ড’র গুটি দিনকে দিন বেড়েই চলছে। সচল দু’টি চোখের একটি মাংস পিন্ডের গুটিতে অচল হতে চলছে। তার ভালোবাসার ধন ছেলে-মেয়েদের কি হবে? তিনি ছাড়া তো ওদের আর কেউ নেই। বাঁচার আকুতি জানিয়ে হাবিবুল্লাহ একটা কথাই বলছেন আমাকে বাঁচান। তিনি তার জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং