বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বহদ্দারহাটে ১৫০ দোকানের নতুন কাঁচা বাজার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বহদ্দারহাটে কোভিড-১৯ প্রকল্পের আওতায় নির্মিত ১৫০ দোকান বিশিষ্ট  কাঁচা বাজারের তৃতীয় তলা পর্যন্ত উর্ধ্বমূখী সম্প্রসারণের উদ্বোধন করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ বাজার চালু হলে ফুটপাতে যত্রতত্র বসা ব্যবসা কমবে বলে জানান মেয়র। তিনি বলেন, এক ছাতার নিচে সব ধরনের কাঁচা বাজারের ব্যবস্থা হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তি ছাড়াই বাজার করতে পারবেন। এতে নগরীর যানজটও কমবে।
মেয়র আশা প্রকাশ করেন, এ ধরনের সুপরিকল্পিত বাজার ব্যবস্থা নগরীর অন্যান্য এলাকায়ও সম্প্রসারিত হবে।
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান  বলেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ফুটপাতের ব্যবসা নগরীতে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। সুপরিকল্পিত এ বাজার চালু হওয়ায় প্রান্তিক এলাকার মানুষসহ সব নাগরিক উপকৃত হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী মাহমুদ শাফকাত আমিন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং