ফরিদপুরে বেগম খালেদা জিয়া’র ৮২তম জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর মহানগর কৃষকদলের উদ্যোগে শনিবার বাদ যোহর শহরের মডেল মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত দোয়ার মাহফিলে ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মো. মামুন অর রশিদ মামুনের নেতৃত্বে দলের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত  এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ – সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে মহানগর কৃষকদল ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ-সংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন