সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি বিজড়িত কাশাদাহ পানি ব্যবস্থাপনা সমবায়ের সেচ প্রকল্প উদ্বোধন

প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি বিজড়িত কাশাদাহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আওতাধীন শেষ প্রকল্পের ইরি-বোরো মৌসুমের সেচ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন মানিকগঞ্জের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
মঙ্গলবার (দুপুরে) মানিকগঞ্জের আনুলিয়া এলাকায় আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ সেচ প্রকল্পের কার্যক্রম শুরু করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমবায় সমিতির নেতৃবৃন্দ, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তৃতায় এমপি এস এ জিন্নাহ কবির বলেন, কৃষি নির্ভর অর্থনীতিকে শক্তিশালী করতে সেচ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরি-বোরো মৌসুমে সময়মতো পানি সরবরাহ নিশ্চিত করা গেলে কৃষকরা অধিক ফলন পাবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, পানি ব্যবস্থাপনায় সমবায় ভিত্তিক উদ্যোগ কৃষকদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি করে। সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে এ ধরনের প্রকল্প ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকরা জানান, এই সেচ প্রকল্প চালু হওয়ায় তাদের চাষাবাদ কার্যক্রম আরও সহজ ও ফলপ্রসূ হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টিকাদারের খামখালীপনা বিকল্প সড়ক না করে নিম্নমানের ব্রিজ নির্মাণ,ও কালক্ষেপণে খালের দুপাশের গ্রামবাসীর চরম ভোগান্তি

ঝালকাঠির , সুতালরি- চৌপালা রোডের  চৌপলা বাজারের কাছে কোটি কোটি