শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: নওগাঁয় বিপুল সিম কার্ডসহ আটক ১

নিজেকে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা—কখনও ডিসি, কখনও এসপি, আবার কখনও রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন এক ব্যক্তি। অবশেষে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে নওগাঁ জেলা পুলিশের হাতে ধরা পড়েছেন সেই প্রতারক মোঃ নাইম হোসেন (২৮)।
গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং ৩৮টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড জব্দ করেছে পুলিশ।
প্রতারণার কৌশল:
অভিযোগ রয়েছে, গত ২৫ মে অজ্ঞাতনামা ব্যক্তি নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে একজন হোমিও ঔষধ ব্যবসায়ীর কাছে ফোন ও হোয়াটসঅ্যাপে হুমকি দেয় যে, তার ঔষধ সেবন করে এক শিশু মারা গেছে। মামলা থেকে বাঁচানোর ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয় সে।
পরবর্তীতে ৩০ মে নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে এক বিকাশ ও নগদ ব্যবসায়ীর কাছে ফোন করে। ওই ব্যবসায়ী অনলাইন জুয়ার সাথে জড়িত—এমন মিথ্যা অভিযোগে মামলা দেওয়ার ভয় দেখিয়ে ৪০ হাজার টাকা দাবি করে প্রতারক।
অভিযান ও গ্রেফতার:
এমন অসংখ্য প্রতারণার অভিযোগ পাওয়ার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আইসিটি শাখাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপরই তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নওগাঁ ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়। গতকাল রাতে বগুড়ার আদমদিঘী থানার নামা পোওতা গ্রামের বাসিন্দা মোঃ নাইম হোসেনকে (পিতা: বাবু) সান্তাহার থেকে গ্রেফতার করা হয়।
তদন্ত ও জিজ্ঞাসাবাদের তথ্য:
পুলিশ সুপারের কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাইম স্বীকার করেছে যে, সে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রভাবশালী রাজনৈতিক নেতা পরিচয়ে সাধারণ মানুষ ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষের সাথে নিয়মিত প্রতারণা করে আসছিল।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর