শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথম কর্ম দিবসেই কর্মচারীদের সতর্ক করলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক

ঈদ পরবর্তী সময়ে নোয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে প্রথম কার্যদিবসে সকাল ৮ঃ৫২ মিনিটে জেলা পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন প্রশাসক মো: হারুনুর রশিদ আজাদ। অফিস সময় সকাল নয়টার মধ্যে যে সকল কর্মকর্তা কর্মচারী অফিসে আসেননি তাদেরকে ডেকে সতর্কবার্তা দিয়েছেন প্রশাসক।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৮ঃ৫২ মিনিটে অফিসে প্রবেশ করে প্রশাসক হারুনুর রশিদ আজাদ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন, এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের খোঁজ খবর নেন ও অফিসের বিভিন্ন সুবিধা-অসুবিধা, সমস্যার বিষয়ে জানার চেষ্টা করেন।
যে সকল কর্মকর্তা কর্মচারীরা অফিস সময় সকাল ৯ টার পরবর্তী সময়ে অফিসে এসেছেন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে প্রথমবারের মতো সতর্কবার্তা দিয়েছেন তিনি। পরবর্তীতে এ ধরনের গাফিলতি হলে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উল্লেখ করেন তিনি।
প্রশাসক হিসেবে প্রথমকার্য দিবসের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো: হারুনুর রশিদ আজাদ বলেন, আমি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করি, তার দেখানো পথে রাষ্ট্রকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার স্বার্থে ও জনগণের কল্যাণে শ্রম ও মেধাবভিত্তিক দায়িত্বশীলতার জায়গা থেকে যে কোন ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত রয়েছি।
তিনি বলেন, আমি স্থানীয় সংসদ সদস্য মো: শাহজাহানসহ নোয়াখালীর সকল এমপি মহোদয় ও জেলাবাসীর দোয়া ও আন্তরিক সহযোগিতায় প্রত্যাশা করছি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং