শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পিবিআই কর্তৃপক্ষের বিরুদ্ধে পার্বতীপুর প্রেসক্লাবের মানববন্ধন

পার্বতীপুর প্রেসক্লাবের ৬ সিনিয়র সদস্যের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত মিথ্যা সিআর মামলা ও পিবিআই কর্তৃক পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের প্রতিবাদে পার্বতীপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে ২০২৬) সকাল ১০টায় স্থানীয় শহীদ মিনার রোডে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমান।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ.আ.ম হায়দার (জনকণ্ঠ), মামুনুর রশিদ (আগামীর সময়), মাহফিজুল ইসলাম রিপন (আমার দেশ), আব্দুল জলিল সরকার (ইনকিলাব), ইফতেখার হাবিব (মোহনা টিভি), তাজকির হোসাইন (সোনার বাংলা), আল মামুন মিলন (প্রতিদিনের সংবাদ), আব্দুল্লাহ আল মামুন (মাই টিভি) ও জাকারিয়া হোসেন (ভোরের আকাশ) প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মাহফুজ্জামান আশরাফ ও পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায় আদালতে পক্ষপাতদুষ্ট ও মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। তারা ওই প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে মামলার বাদী কথিত সাংবাদিক মিজানুর রহমান মিজানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
বক্তারা জানান, পার্বতীপুর প্রেসক্লাবের নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে প্রেসক্লাব থেকে বহিষ্কৃত মিজানুর রহমান মিজান ০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। যার মামলা নম্বর- ৬১৪/২৫। পরে আদালত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে দিনাজপুর পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এ ঘটনায় তদন্তের জন্য পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মাহফুজ্জামান আশরাফ ও পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায় পার্বতীপুর প্রেসক্লাবে আসেন। মানববন্ধনে বক্তারা দাবি করেন, তদন্তকালে তারা মামলার কোনো সত্যতা পাননি। সাক্ষীরা জানিয়েছেন, প্রেসক্লাবে মিজানুর রহমান মিজানের সঙ্গে কোনো ধরনের হট্টগোল বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।
বক্তাদের ভাষ্য অনুযায়ী, মামলায় উল্লেখিত ঘটনার সময় বাদী পার্বতীপুর মডেল মসজিদে নামাজ আদায় করছিলেন এবং পরে সেখানেই ঘুমিয়ে পড়েন। অন্য আসামিরাও নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন। তদন্ত কর্মকর্তারা ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে বাদী ও বিবাদীদের অবস্থান নিশ্চিত করে প্রতিবেদন দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা না করেই আদালতে মনগড়া প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনায় পার্বতীপুরের সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে মানববন্ধনে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং