শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, পার্বতীপুরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে যথাযথ নিয়মে পশু জবাই, চামড়া ছাড়ানোর সঠিক পদ্ধতি, সংরক্ষণ কৌশল এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণের সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ইমাম, মৌলভীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কোরবানির পর সঠিক নিয়মে চামড়া সংরক্ষণ করা হলে এর গুণগত মান বজায় থাকবে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় অংশগ্রহণকারীদের মাঝে চামড়া সংরক্ষণে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং