সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাংশায় মাঠে কাজ করতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলায় পাটক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে তমছের সরদার (৫৬), নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।নিহত তমছের সরদার উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত দীরাজ সরদার ওরফে দিরাই সরদার এর ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে নিজ জমির পাটক্ষেতে কাজ করার সময় তমছের সরদারকে একটি সাপ কামড় দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২১ জুন) বিকেল ৩টার দিকে তিনি মারা যান।পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকদের ধারণা, বিষধর  সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন