বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে এসএসসি ২৬ পরীক্ষা কেন্দ্র পাঁচবিবি বি এর আওতাধীন প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ে ২১ মে বৃহস্পতিবার দুপুর ২ টায় এসএসসি ২৬ পরীক্ষা কেন্দ্র পাঁচবিবি বি এর আওতাধীন প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা এক আসনের এমপি ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর মো: ফজলুর রহমান সাঈদ। আরও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর অন্যতম সূরা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো: সুজাউল করিম ও সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর জামায়াতে ইসলামীর আমীর আবুল বাশার, উচাই স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল। আরও উপস্থিত ছিলেন মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাদ্দাম, হারুন,কামরুজ্জামান মিঠু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার। আমিও তালিকা দিয়েছি এই মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোর জন্য সংশোধিত তালিকায় পুনরায় দেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন