পবিত্র শবে বরাত উপলক্ষে সিরাজগঞ্জ-১সংসদীয় আসনের সকল মুসলমান ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা সেলিম রেজা
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শবে বরাত আত্মশুদ্ধি, ক্ষমা ও আল্লাহর নৈকট্য লাভের এক মহিমান্বিত রজনী। এই পবিত্র রাতে আমরা যেন নিজেদের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে মানবতা, ন্যায় ও সত্যের পথে চলার অঙ্গীকার করতে পারি।”
তিনি আরও বলেন, “আসুন, এই বরকতময় রাতে দেশ, জাতি ও সিরাজগঞ্জ-১ আসনের সর্বস্তরের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মহান আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল করেন।
সেলিম রেজা পবিত্র শবে বরাত উপলক্ষে সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখার আহ্বান জানান এবং সবাইকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এ রাত পালনের অনুরোধ করেন।


