শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে তাজুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) নামে তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাছুয়াখালী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামাল মৃধার বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলাকালে তাজুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে তাকে বাড়ির পেছনের বিল এলাকায় ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার তলপেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।

কিছুক্ষণ পর তাজুলের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আটক তিনজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং