মঙ্গলবার,২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলায় আওয়ামীলীগে মশাল মিছিল করার সময় যুবদল নেতা আহত

​গত রাত আনুমানিক ১১টার দিকে আটপাড়া উপজেলাধীন তেলিগাতী বাজার থেকে নেত্রকোণাগামী প্রধান সড়কের পশ্চিম হাতিয়র গ্রাম এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা একটি মশাল মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালায়।
​এ সময় সন্ত্রাসীদের অশুভ তৎপরতা টের পেয়ে আটপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ তাদের প্রতিহত করতে এগিয়ে যান। অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনকভাবে, সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।
​ঘটনার পরপরই আটপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক তৌছিফুল ইসলাম খান মহোদয় আহত মাসুম বিল্লাহকে দেখতে হাসপাতালে ছুটে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় ছাত্রদল  যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।
​ এই বিষয়ে দলের সভাপতি/সাধারণ সম্পাদক বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  যারা দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় এবং রাজপথে রক্ত ঝরানোর অপকৌশল করছে, তাদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয় নেতৃবৃন্দ।
​সন্ত্রাসীদের এই আস্ফালন আর বরদাশত করা হবে না। দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে এই অপশক্তির বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন