রবিবার,৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নীল নদের পানি যেমন নীল না, জামায়াতের ইসলাম তেমন ইসলাম না

জামায়াতে ইসলাম ইসলাম না বলে মন্তব্য করেছেন, সাবেক অ্যাটর্নী জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো: আসাদুজ্জামান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের দেবতলা গ্রাম থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে শৈলকুপা মন্তেজার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নির্বাচনী পথসভা শেষে তিনি এই মন্তব্য করেন তিনি।
নির্বাচনে জয়ী হলে তার এলাকায় সুশাসন নিশ্চিত করার আশ্বস্থ করেন আসাদুজ্জামান। দিনভর তিনি শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে, হাট ও বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। প্রচারণাকালে তিনি এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেন।
সেসময় ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কি, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান মিঠু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একইভাবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনের প্রার্থীরাও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী