নাটোর-নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ‘র কন্যা ব্যারিস্টার রাত্রিু বলেছেন, আমার বাবার আপনাদের নিয়ে অনেক পরিকল্পনা আছে, এলাকার বেকার সমস্যা সমাধান, কর্মসংস্থান সৃষ্টি সহ রাস্তাঘাট, শিক্ষা,কৃষি, শিল্পায়ন ও ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের ব্যবস্থা বাস্তবায়ন এবং নাটোর নলডাঙ্গাবাসীর জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন। আপনাদের জন্য আমার বাবা এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ‘র দরজা সব সময় খোলা থাকবে। শুক্রবার ৬ ফেব্রুয়ারী বিকালে দুলু কন্যা
ব্যারিস্টার রাত্রী’র এই গণসংযোগে নলডাঙ্গা উপজেলার বিপুল সংখ্যক নারী ভোটাররা অংশগ্রহণ করেন ও ধানের শীষের ভোট দেয়ার আহবান জানান। এসময় নারীরা দুলু কে তাদের নিজের এলাকার সন্তান হিসাবে বিপুল পরিমান ভোটে জয়ী করতে হবে। তারা দুলু’র নতুন স্লোগান, “নতুন নাটোর, নতুন আশা “কে স্বাগত জানিয়েছেন।


