চাঁদপুর জেলার নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬ এর জেলা পর্যায়ের খেলায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে মতলব দক্ষিণ উপজেলা। বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপ হয়ে উপজেলার ক্রীড়াঙ্গনে গৌরব বয়ে এনেছে ক্ষুদে ক্রীড়াবিদরা।
আজ আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসকের উপস্থিতিতে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় খেলোয়াড়দের আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। মতলব দক্ষিণ উপজেলার এমন সাফল্যে ক্রীড়াপ্রেমীসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মতলব দক্ষিণ উপজেলার সাফল্যসমূহ হলো—
ব্যক্তিগত ইভেন্টে অর্জন:
দীর্ঘ লাফ — নাফিয়ান মিয়াজী ফামিম – ১ম স্থান
তাইফ মাহাবুব তাজিম- ২য় স্থান
১০০ মিটার দৌড় — মোঃ তামিম- ১ম স্থান
সুফিয়ান আহমেদ মাহি — ২য় স্থান
২০০মিটার দৌড় – তাইফ মাহাবুব তাজিম -১ম স্থান
উসু — জান্নাতুল ফেরদৌস মিম — চ্যাম্পিয়ন
জুডো — মারিয়াম নুহা— চ্যাম্পিয়ন
জুডো — জান্নাতুল ফেরদৌস মিম — রানারআপ
উসু — মারিয়াম নুহা — রানারআপ
দাবা (বালক ) — তামজিদ ইকরাম — চ্যাম্পিয়ন
দাবা (বালিকা ) — উম্মে আজিজা আলিহা — চ্যাম্পিয়ন
দীর্ঘ লাফ —(বালিকা) মাহিয়া আক্তার মাহি- ২য় স্থান
ব্যাডমিন্টন একক(বালিকা) মাহিয়া আক্তার মাহি -রানার আপ
দলীয় ইভেন্টে মতলব দক্ষিণ উপজেলা দলের অর্জন: বালিকা ক্রিকেট — চ্যাম্পিয়ন
বালক কাবাডি — চ্যাম্পিয়ন
ব্যাডমিন্টন দ্বৈত (বালিকা)- চ্যাম্পিয়ন
বালিকা ফুটবল — রানারআপ
বালিকা কাবাডি — রানারআপ
উপজেলার এই গৌরবময় সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে চাঁদপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মতলব দক্ষিণ উপজেলার শিক্ষার্থীদের অসাধারণ অর্জন সত্যিই প্রশংসনীয়। খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা লাভ করে। আমি বিজয়ী সকল খেলোয়াড়, প্রশিক্ষক, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাই। ভবিষ্যতে মতলব দক্ষিণ উপজেলার খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সাফল্যের স্বাক্ষর রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার জনাব এ কে এম ইশমাম খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মতলব দক্ষিণ উপজেলার খেলোয়াড়দের অসাধারণ সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের এই অর্জন আমাদের উপজেলার জন্য সম্মান ও গৌরব বয়ে এনেছে। আমি সকল বিজয়ী খেলোয়াড়, প্রশিক্ষক, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভবিষ্যতেও খেলাধুলার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।”
নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ সর্বোচ্চ পদক অর্জনের গৌরব অর্জন করায় কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব জাকির হোসেন কামাল বলেন,
“এই অর্জন শুধু কেএফটি কলেজিয়েট স্কুলের নয়, এটি পুরো মতলব দক্ষিণবাসীর গর্ব। আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও যে অসাধারণ দক্ষতা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।”
মতলব দক্ষিণ উপজেলার খেলোয়াড়দের এ অসাধারণ অর্জনে অভিভাবক, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। উপজেলার ক্রীড়াঙ্গনে এ সাফল্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


