ধামইরহাটে চিকিৎসা সেবার মান পরিদর্শনে জামায়াতের এমপি ইঞ্জি.এনামুল হক

নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান পরিদর্শন করেছেন নওগাঁ – ২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ইঞ্জি. এনামুল হক।
রবিবার সকাল ১১ টায় সংসদ সদস্য ইঞ্জি. এনামুল হক জনগণের চিকিৎসা সেবার কাঙ্ক্ষিত মান নিশ্চিতে হঠাৎ পরিদর্শনে বের হোন। এসময় তিনি ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে চিকিৎসার মান সম্পর্কে জানার চেষ্টা করেন।
হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীর পথ্য, ওষুধ  ও জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস সহ সার্বিক বিষয়েও তিনি খোঁজ খবর গ্রহণ করেন। হাসপাতাল পরিদর্শন কালে এমপি এনামুল স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন ‘এই হাসপাতালে চাহিদার তুলনায় শয্যার সংখ্যা কম হওয়ায় প্রত্যাশিত চিকিৎসা সেবার মান নিশ্চিত সম্ভব হচ্ছে না, সাম্প্রতিক ১০১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি ‘
এছাড়াও তিনি ডাক্তার -নার্সদের সংখ্যা বৃদ্ধি ও রোগ নির্ণয়ে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করেছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিষ কুমার, আবাসিক চিকিৎসক ডা. জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওঃ কামরুজ্জামান প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন