সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ধাপেরহাটে শিমুলী আক্তারের রহস্যজনক মৃত্যু

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার  ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়ায় শিমুলী আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তার স্বামী কুখ্যাত মাদকবিক্রেতা আনারুলের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের পরিবারের সদস্যরা।

নিহত শিমুলী আক্তারের বড় ভাই নুরুল আমিন অভিযোগ করে বলেন, “আনারুল আমার বোনকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলাও রয়েছে।”
নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ে অনেক শখ করে একটি ছেলে সন্তান নিয়েছিল। মরার জন্য কি সন্তান নিয়েছে? আনারুল নিয়মিত মাদকের টাকার জন্য আমার মেয়েকে মারধর করতো। আজকে মেরে ফেলে ফাঁসির মিথ্যা কথা ছড়ানো হচ্ছে।”
এদিকে শিমুলী আক্তারের আগের স্বামীর মেয়েও অভিযোগ করে বলে, “আমার মা মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। সকালে আনারুল আংকেল আমার মাকে অনেক মারধর করেছে এবং মাথাও ফাটিয়ে দিয়েছে।” স্থানীয় এলাকাবাসীর দাবি, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তারা জানান, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে শিমুলী আক্তার গুরুতর আহত হন। পরে তিনি চিকিৎসার পাশাপাশি স্থানীয় যুবদলের ইউনিয়ন কার্যালয়ে বিচার চেয়েছিলেন বলেও জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টিকাদারের খামখালীপনা বিকল্প সড়ক না করে নিম্নমানের ব্রিজ নির্মাণ,ও কালক্ষেপণে খালের দুপাশের গ্রামবাসীর চরম ভোগান্তি

ঝালকাঠির , সুতালরি- চৌপালা রোডের  চৌপলা বাজারের কাছে কোটি কোটি