দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অতি পরিচিত ও জনগুরুত্বপূর্ণ স্থান ঘুঘুরাতলী মোড়ের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদে ড্রেন না থাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের যে চরম ভোগান্তি পোহাতে হতো, আজ তার অবসানের সূচনা হলো
স্থানীয়রা বলেন একটু বৃষ্টি হলেই ঘুঘুরাতলী মোড় এলাকায় এক হাঁটু পানি জমে যেত। জলাবদ্ধতার কারণে রাস্তা দিয়ে চলাচলের কোনো উপায় থাকতো না। বিশেষ করে উপজেলা পরিষদে যাতায়াতকারী সাধারণ মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীদের দুর্ভোগের কোনো শেষ ছিল না। বৃষ্টির সময় রাস্তা যেন কোনো ছোটখাটো খালে পরিণত হতো, যা দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের মানুষের জন্য এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। বিগত বিভিন্ন সময়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও তা কার্যকর হয়
দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান মিয়া মহোদয়ের বিশেষ সহযোগিতায় ও প্রচেষ্টায় আজ এই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েনউদ্দিন শাহ। এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় ব্যবসায়ী সমাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উদ্বোধনকালে বক্তারা বলেন, “ঘুঘুরাতলী মোড় চিরিরবন্দরের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে জলাবদ্ধতার কারণে মানুষের যাতায়াতে যে অবর্ণনীয় কষ্ট হতো, এমপি মহোদয়ের আন্তরিকতায় আজ সেই সমস্যার স্থায়ী সমাধান হতে যাচ্ছে। ড্রেনটি নির্মিত হলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন।”
এই উন্নয়নমূলক কাজ শুরু হওয়ায় এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তারা জননেতা আখতারুজ্জামান মিয়া এবং স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন


