শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে মামলা তদন্ত দক্ষতা বৃদ্ধি কোর্সের উদ্বোধন

দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে জেলা পুলিশের কর্মকর্তাদের অংশগ্রহণে ৬ দিনব্যাপী “মামলা তদন্ত বিষয়ক সক্ষমতা বৃদ্ধি কোর্স ২০২৫-২৬”-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এ কোর্সের উদ্বোধন করেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, তদন্ত কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করা এবং দায়িত্ব পালনে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, একটি মানসম্মত ও নিরপেক্ষ তদন্ত বিচারপ্রক্রিয়ার ভিত্তিকে সুদৃঢ় করে। তিনি সকল কর্মকর্তাকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুর-এর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আবুল কাশেম মোঃ বাকীবিল্লাহ। এছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং