বাস্তব প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে দুইজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার দিনাজপুর জেলায় যোগদান করেছেন।
তাঁরা হলেন—শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মেহেদী হাসান ও জনাব শাহীন আলী। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তাঁদের পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর) ইউনিটে বদলি করা হয়। পরবর্তীতে বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য তাঁদের দিনাজপুর জেলায় সংযুক্ত করা হয়।
দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয় নবাগত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রফিকুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুর।
নবাগত কর্মকর্তাদের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


