দিনাজপুর পুলিশ লাইন্সে কেন্দ্রীয় রোল কল অনুষ্ঠিত

দিনাজপুর পুলিশ লাইন্সে কর্মরত সকল অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে কেন্দ্রীয় রোল কল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে ২০২৬) রাত ৮টায় দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে এ কেন্দ্রীয় রোল কল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় রোল কলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা। এসময় তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা শোনেন এবং তাদের শৃঙ্খলা, পেশাদারিত্ব, শারীরিক ও মানসিক সুস্থতা বিষয়ে খোঁজখবর নেন।
পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পুলিশ সদস্যদের ছুটি, দায়িত্ব বণ্টন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। ঈদকে কেন্দ্র করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান পুলিশ সুপার।
এছাড়াও ছুটিতে গমনকারী সদস্যদের নির্ধারিত সময় অনুযায়ী কর্মস্থলে ফিরে আসার নির্দেশনা প্রদান করা হয়। রোল কলে দিনাজপুর পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন