শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তুমুল প্রতিদ্বন্দ্বিতায় দিনাজপুর জেলা সংবাদপত্র হকার ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে দিনাজপুর জেলা সংবাদপত্র হকার ইউনিয়ন (রেজিঃ নং-রাজ: ২৩৯৪)-এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আব্দুল মান্নান বেপারী এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ফিরোজ নির্বাচিত হয়েছেন।
শনিবার (২ মে ২০২৬) দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এই নির্বাচনে জেলার বিভিন্ন এলাকার হকার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়।
নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান বেপারী সংগঠনের উন্নয়ন, হকারদের অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অপরদিকে সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনে বিজয়ী কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের নাম শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং