শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তারাকান্দায় অপহরণের ৬ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, থানায় মামলা দায়ের

ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরণের শিকার অষ্টম শ্রেণির ছাত্রী ঐশী রানী (১৪) কে ছয় দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) ভোর ৪টার দিকে তারাকান্দা উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তারাকান্দা থানার এসআই সজিব কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
​পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ জুন সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে তারাকান্দা-ধোবাউড়া সড়ক থেকে ঐশী রানী সরকারকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তার বাবা ভজন চন্দ্র সরকার তারাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, উপজেলার ঢাকুয়া ইউনিয়নের বারইপাড়া গ্রামের মনির হোসেন (১৯) দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন সে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
​তারাকান্দা থানার এসআই সজিব কুমার দাস বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই কিশোরীকে উদ্ধারে অভিযান অব্যাহত ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা উপজেলার বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর