শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা থেকে আনা ২৪ কেজি গাঁজা জব্দ: ঝিনাইদহে দুইজন গ্রেফতার

ঢাকা থেকে ঝিনাইদহে গাঁজার বড় চালান আনার সময় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর ঝিনাইদহ জেলা কার্যালয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।
অভিযোগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক অপূব বিশ্বাসের নেতৃত্বে এবং বিভাগীয় উপ-পরিচালক শেখ মোঃ হাসেম আলীর সার্বিক তত্ত্বাবধানে একটি রেইডিং টিম গঠন করা হয়। অধিকতর অনুসন্ধানে জানা যায়, আবুল কালাম আজাদ (২৯) ও মনির হোসেন মনির (২৮) পারস্পরিক সহযোগিতায় বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী ভায়া চট্টগ্রাম হয়ে ঢাকা সায়েদাবাদ এলাকা থেকে গাঁজার চালান নিয়ে ঝিনাইদহে আসছে।
সংবাদের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে ঝিনাইদহ সদর থানাধীন কালা-লক্ষীপুর বাজারস্থ মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে ঢাকা থেকে আগত পূর্বাশা পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-২৪১০) গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
বাসের সুপারভাইজার শ্রীকান্ত মজুমদার ও চালক ইলিয়াস আহমেদের উপস্থিতিতে সিট নং H3 ও H4-এ বসা সন্দেহভাজন দুই যাত্রীর দেহ তল্লাশি করা হয়। পরে তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে বাসের মালামাল রাখার বক্স তল্লাশি করে একটি টিনের তৈরি কালো ট্রাঙ্ক উদ্ধার করা হয়। ট্রাঙ্কের ভেতরে পলিথিনে মোড়ানো ও প্লাস্টিকের সুতলি দিয়ে বাঁধা অবস্থায় মোট ৪৪টি প্যাকেটে ২৪ কেজি গাঁজা পাওয়া যায়।
এ সময় ১ নম্বর আসামি আবুল কালাম আজাদের কাছ থেকে একটি VEGA ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন ও সংশ্লিষ্ট বাসের টিকিট (সিট নং H3 ও H4) জব্দ করা হয়। এছাড়া ২ নম্বর আসামি মনির হোসেন মনিরের কাছ থেকে একটি VIVO ব্র্যান্ডের টাচ মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের কাছে অন্য পরিবহনের টিকিটও পাওয়া গেছে, যা তদন্তে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
উদ্ধারকৃত আলামতের জব্দ তালিকা প্রস্তুত করে উপস্থিত সাক্ষী ও আসামিদের স্বাক্ষর গ্রহণ করা হয়। রাসায়নিক পরীক্ষার জন্য ৪৪টি প্যাকেটের মধ্য থেকে ২০ গ্রাম গাঁজা নমুনা হিসেবে পৃথক করে সিলগালা করা হয়েছে। অবশিষ্ট আলামত বিভাগীয় হেফাজতে সংরক্ষণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—১) মো. আবুল কালাম আজাদ (২৯), পিতা: লাল মিয়া, গ্রাম: সুন্দরপুর, থানা: কালীগঞ্জ, জেলা: ঝিনাইদহ। ২) মো. মনির হোসেন মনির (২৮), পিতা: শরিফুল বিশ্বাস, গ্রাম: গাড়াবাড়ীয়া, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) এর ৩৬(১) সারণি নং-১৯(গ) ও ৪১ ধারায় ঝিনাইদহ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং মামলার তদন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা পরিচালনা করবেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং