হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ওমানের প্রতি সংহতি প্রকাশ করেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন কর্মকর্তাদের হুমকির’ বিরুদ্ধে ওমানের পাশে রয়েছে ইরান।
তিনি একই সঙ্গে ইরানের বন্দর আব্বাস এলাকায় সাম্প্রতিক মার্কিন হামলারও নিন্দা জানান।
এর আগে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, ওমানকে ‘ভদ্র আচরণ’ করতে হবে, নইলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে।


