বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ টিম হ্নীলার আলিখালী এলাকার একটি সন্দেহজনক বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একজন মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং