ঝালকাঠির , সুতালরি- চৌপালা রোডের চৌপলা বাজারের কাছে কোটি কোটি টাকা ব্যয়ে ২ টি নির্মাণাধীন চেইনেজ ব্রিজ মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে। এরমধ্যে তিন কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে একটি চেইনেজ ৫২৯৭ ব্রিজ গত ১/৯/২৫ তারিখ শুরু হলেও এখন পর্যন্ত তা সম্পন্ন হয়নি । ঠিকাদারগণ বর্তমানে আরও বরাদ্দ আনার লক্ষ্যে রিভাইস করার জন্য কাগজপত্র ঢাকায় পাঠিয়েছে ।
ফলে ঠিকাদারদের কাল ক্ষেপণের জন্য খালের দুই তীরের গ্রামবাসীর চলাচলে চরম ব্যাঘাত ঘটছে। বিকল্প রাস্তা এই ব্রিজের সাথে রাখা হয়নি বলে প্রকল্পের এস ও মোঃ রেজওয়ান জানিয়েছেন। বিকল্প রাস্তা না থাকার ফলে খালের পূর্ব প্রান্তের গ্রামবাসীরা কোন রোগী বা অসুস্থ লোকজন চিকিৎসার জন্য শহরে নিয়ে আসতে পারছে না।
এছাড়াও নির্মানাধীন দুটি ব্রিজের কারণে এই মৌসুমে গ্রামের কৃষক ও চাষিরা তাদের ধান শাকসবজি ফলমূল সহ অন্যান্য পণ্য খাল দিয়ে নৌযানে করে পরিবহন করতে পারছে না।
চরম ভোগান্তির শিকার গ্রামবাসীরা জানান ঠিকাদাররা দলীয় লোক হওয়ায় দলের প্রভাব খাটিয়ে ইচ্ছেমতো সময় ক্ষেপন করছে এবং নিম্নমানের ব্রিজ নির্মাণ করছেন।
ঠিকাদারেরা মেজাজ মর্জি অনুযায়ী কাজ করেন।
কাজের ব্যাপারে কেউ কিছু জানতে চাইলে দলীয় প্রভাব দেখিয়ে তাদেরকে ভয় ভীতি দেখান।
এ ব্যাপারে ভুক্তভোগী গ্রামবাসীরা ঝালকাঠি , বরিশাল ও ঢাকার এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত-পূর্ব ক জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন।

