বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলের দেলদুয়ারে ভারী বর্ষণে রাস্তায় ধস

টাঙ্গাইলের দেলদুয়ারে গত কয়েকদিনের ভারী বর্ষণে দেলদুয়ার নাটিয়াপাড়া রাস্তার প্রয়াগজানী নামক স্থানে ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে| ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৌছে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য দেলদুয়ারবাসীর গুরুত্বপূর্ণ ২টি রাস্তার একটি দেলদুয়ার-পাকুল্যা অপরটি দেলদুয়ার-নাটিয়াপাড়া সড়ক। দেলদুয়ার নাটিয়াপাড়া সড়কের লৌহজং নদীর প্রয়াগজানী ব্রীজের প্রায় ১০০ গজ পূর্বে ১টি পুকুড়ের পাশে সড়কটিতে প্রায়ই গর্তের সৃষ্টি হয়। সম্প্রতি অতি বর্ষণে ওই স্থানে ধসে গিয়ে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ টেকসই সংস্কার কাজ না হওয়ায় সড়কটি বারে বারে ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
দেলদুয়ার উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহানোর সোহেল বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়টির ধসে যাওয়া স্থানে টেকসই সংস্কার প্রয়োজন। এ ব্যপারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা যোহরা সুলতানা যুথী বলেন, যেহেতু সড়কটি স্থানীয় সরকার বিভাগের সেহেতু তাদেরকে বিষয়টি অবহিত করা হয়েছে। আশা করছি অতি দ্রুতই সড়কটি যান চলাচলের উপযোগী হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রায়পুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের উপকূলীয় বিভিন্ন এলাকায় দীর্ঘদিন