শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে হাইওয়ে মাস্টার প্ল্যান-২০৪০ বাস্তবায়নে অংশীজন সভা অনুষ্ঠিত

ঝালকাঠির সড়ক বিভাগ এর  আওতাধীন Highway Master Plan (HMP)-2040 এর অন্তর্ভুক্ত বাস্তবায়নযোগ্য প্রকল্পসমূহ নিয়ে এক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহারিয়ার শরীফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দীন। সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আমান উল্লাহ সরকার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্রেহলতা রায়, ঝালকাঠি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জাকির হাসান, জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক, জি পি সৈয়দ হোসেন, ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান তাপু, জেলা তথ্য অফিসার লেলিন বালাসহ সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনরা।
সভায় হাইওয়ে মাস্টার প্ল্যান-২০৪০ এর আওতায় প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নযোগ্যতা, স্থানীয় প্রয়োজন ও সম্ভাব্য সুফল নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পরিকল্পনাটির গুরুত্ব তুলে ধরে বাস্তবসম্মত ও সময়োপযোগী প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং