শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে নেশাগ্রস্থ ছেলেকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন পিতা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মেহেদী হাসান শুভ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার করে থানায় আত্মসমর্পণ করেন পিতা বারেক খান। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মো. কবির হোসেন ও স্থানীয় সূত্র জানায়, শুভ মাদকাসক্ত ছিলেন এবং প্রায় সময় নেশার টাকার জন্য তাঁর বাবাকে চাপ দিতেন। গতকাল শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি মোটরসাইকেল কেনার জন্য তাঁর বাবা বারেক খানের কাছে ৩ লাখ টাকা দাবি করেন। তাঁর বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে শুভর ঝগড়া হয়। পরে স্থানীয় আমুয়া বাজার থেকে একটি ধারালো দা কিনে এনে শুভ তাঁর বাবাকে হত্যার হুমকি দেন বলেও শোনা গেছে। রাতে ঘরের পশ্চিম পাশের বারান্দায় ঘুমাতে যান শুভ। একপর্যায়ে ক্ষোভ ও উত্তেজনার বশে বাবা বারেক খান ধারালো দা দিয়ে ঘুমন্ত শুভকে কুপিয়ে হত্যা করেন বলে জানা যায়।

এ বিষয়ে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান বলেন, অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং