শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে বাড়ীতে মিলল ১১০ লিটার তেল, ২০ হাজার টাকা জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ও মজুতের অভিযোগে এক বাড়ীর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) রাতে পৌর এলাকার চন্দেরবন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দেরবন এলাকার মৃত হাসমত আলীর ছেলে মাসুদ রানা মাতুনের (৩৫) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা। এ সময় অবৈধভাবে মজুত করে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করে। পরে জব্দকৃত তেল ন্যায্য মূল্যে সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা বলেন, অবৈধভাবে মজুত করা ১১০ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করে ন্যায্য মূল্যে সাধারণ মানুষের মধ্যে তেল বিক্রি করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত দামে তেল বিক্রি ও মজুতের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং