শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে এক জামায়াত নেতার বাড়িতে সরকারি চাল মজুদের অভিযোগ উঠেছে।স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে প্রায় ৯৯ বস্তা চাল জব্দ করে। অভিযুক্ত আবদুস সামাদ, যিনি স্থানীয়ভাবে সামাদ ডাক্তার নামে পরিচিত এবং চরজব্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল নেতা বলে জানা গেছে।স্থানীয় সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন ধরে তার বাড়িতে সরকারি চাল সংরক্ষণ করা হচ্ছিল এবং পরে সেগুলো বেশি দামে বিক্রির চেষ্টা করা হয়। খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে একটি কক্ষে বিপুল পরিমাণ চাল দেখতে পান। পরে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হয় অভিযোগের বিষয়ে আবদুস সামাদ দাবি করেছেন, তিনি রামগতির একটি মাদ্রাসা থেকে চালগুলো কিনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানিয়েছেন, জব্দ করা চাল প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে পারলে চাল ফেরত দেওয়া হবে, অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং