বরিশাল জেলা ছাত্রদলের নেতা জুবায়ের ইসলাম সায়হানের অসুস্থ বাবার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)-এর সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন এবং বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুল ইসলাম ইমরান।
হাসপাতালে পৌঁছে তারা চিকিৎসাধীন রোগীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, দলের নেতাকর্মীদের যেকোনো সংকট, দুঃসময় ও বিপদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় পাশে থাকে। মানবিক দায়িত্ববোধ থেকে তারা অসুস্থ ব্যক্তির খোঁজখবর নিতে হাসপাতালে এসেছেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা জুবায়ের ইসলাম সায়হানের বাবার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।