শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চরকাউয়া নয়ানীতে মোঃ রিপন সারেং এর আম্মার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড (চরকাউয়া নয়ানী) স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রেজাউল করিম রিপন সারেং-এর আম্মার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমার আত্মার শান্তি কামনায় পরিবার  এর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) মাগরিবের নামাজের পর চরকাউয়া নয়ানীর ঐতিহ্যবাহী নয়ানী আল মদিনা জামে মসজিদ-এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
 এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও মুসল্লিগণ। তারা মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং মরহুমার জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়।
আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করুন—এমন প্রার্থনায় দোয়া মাহফিল সমাপ্ত হয়। আমিন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন