শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চরকাউয়া ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় পামের হাট এলাকায় আয়োজিত এ বৈঠকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরকাউয়া ইউনিয়ন নির্বাচনী কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান। তিনি বলেন,
“জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। তাই সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে দাঁড়াতে হবে।”
প্রধান বক্তা ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ সালাম তালুকদার। সভাপতিত্ব করেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড আহ্বায়ক মোঃ বশির মৃর্ধা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল, বিএনপি নেতা মোঃ কালাম বিশ্বাস, মোঃ ইয়াকুব মৃর্ধা, মোঃ জয়নাল হাওলাদার, বরিশাল জিয়া মঞ্চের নেতা জলিল হাওলাদার, মোঃ রিপন হাওলাদার, মোঃ মিশু শিকদার, চরকাউয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মাহামুদ হোসেন আশ্রাফ, চরকাউয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ শাহা আলম, বরিশাল সদর স্বেচ্ছাসেবক দলের নেতা মনিরুল ইসলাম মাসুম, চরকাউয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাজমা বেগম, বিএনপি নেতা মোঃ কামরুল মৃর্ধা, মোঃ হুমায়ুন মোল্লা, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশিদুল ইসলাম হাসান, তাঁতীদল আহ্বায়ক মোঃ রিপন হাওলাদার ও স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ খালেকসহ আরও অনেকে।
বৈঠকে বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং