বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্দ্যোগে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রবিবার নগরীর দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  চট্টগ্রাম মহানগর বিভাগীয় শ্রমিক দলের  সহ-সভাপতি এস.এম.আজিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব,  মানবিক সংগঠক এবং ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারেক রহমানের সরকার হবে শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণ এবং মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপি ও শ্রমিকদল সবসময় অঙ্গীকারবদ্ধ।”
 বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের যুগ্ম সম্পাদক জনাব মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১নং আলকরন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোঃ ইকবাল।সদরঘাট থানা শ্রমিকদলের সভাপতি আবদুর রশিদ এবং মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর শ্রমিক পরিবহন দলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হারুন উর রশীদ।
সভায় বক্তারা বলেন, আসন্ন কাউন্সিলর নির্বাচনে লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আফছার চৌধুরীর পক্ষে শ্রমিকদলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তাঁরা তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এতে আরো  উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা শ্রমিকদলের নেতা শহীদুল ইসলাম রনি, বায়েজিদ থানা বিএনপি নেতা মো. ইব্রাহিম, জামাল গাজী, মো. শাহজাহান, মো. রাজু, মো. আলী, মো. তমাল, নারী নেত্রী রোকসানা, শ্রমিক নেত্রী সাবিনা ইয়াসমিন, মো. দেলোয়ার হোসেন, মো. সালামত উল্লাহ, এরশাদ উল্লাহ সুমন, মো. কামাল ফরাজী এবং অ্যাডভোকেট এস. এম. আবদুল্লাহ রেজাসহ শ্রমিকদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং