বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জের মুকসুদপুরে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে

শনিবার ও শুক্রবার উপজেলার রাঘদী ইউনিয়নে দেশি-প্রবাসীদের সেবামূলক সংগঠন চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী হিসেবে খেজুর, চিড়া, মুরি, চিনি, ছোলা, ট্যাং ইত্যাদি প্রায় ১৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান,  সালাউদ্দিন শেখ, বিপ্লব খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান জানান, মুকসুদপুর উপজেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারকে সহায়তার উদ্দেশ্যে দেশি-প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা কাজ করে যাচ্ছে। সারাবছর বিভিন্ন পরিস্থিতিতে সংকটকালীন সময়ে এসব পরিবারের পাশে দাড়াবে সংগঠনের সকলেই। এসব কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার ও শনিবার আমরা সংগঠনের পক্ষ থেকে প্রায় ১৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। সমাজে ভালো কাজে আমাদের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং