গতকাল ১৬ই জুন মঙ্গলবার সকালের ভাড়ি বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার প্রায় বেশিরভাগ আবাসস্থল রাস্তাঘাট অফিস ও দোকান পানির নিচে তলিয়ে যায় অনেক ব্যবসায়ীর লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যায় অঞ্চলটি শিল্প এলাকা হওয়ায় সকলে অফিসে চলে গেলে অবস্থা আরো বেশি খারাপ হয় পরবর্তীতে গার্মেন্ট শ্রমিকদের সাধারণ ছুটি ঘোষণা করা হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ডুবে যায় সেই সাথে পানির উচ্চতা বৃদ্ধির জন্য অনেক বিদ্যুৎ মিটার বোর্ড পানির নিচে তলিয়ে যায় ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয় এতে খাবার পানি সংকট দেখা দিলে আশে পাশের গার্মেন্ট ফ্যাক্টরি থেকে খাবার পানি সরবরাহ করে পরবর্তীতে সন্ধ্যা ৭ টার সময় কিছু সংখ্যক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কিছু চালু করা হয় কিছু জায়গায় ৪-৫ ফুট পর্যন্ত পানি বেশিরভাগ জায়গায় ২-৩ ফুট পানির উচ্চতা অনেক বাসিন্দার ঘরে পর্যন্ত পানি থাকায় তারা অনেকে অন্যত্র চলে যায় এছাড়াও বিভিন্ন পুকুর তলিয়ে মাছ ছড়িয়ে পড়ে অনেকেই সেই সময় মাছ ধরেছে


