শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে প্রশাসনের অডিটোরিয়াম হল রুমে গতকাল  শনিবার সাড়ে এগারো টায় ২০২৫- ২৬অর্থবছরে খরিফ -২ মৌসুমে রোপা আমন ধান,  হাইব্রিড মরিচ, উফশী  ও  হাইব্রিড সবজি, গ্রীষ্ম কালীন পেঁয়াছ উৎপাদন ও এয়ারফ্লো মেশিন, কৃষি প্রণোদনা কর্মসূচী আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং অন্যান্য উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করেন কাহালু নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ  আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মলিহা খানম এর প্রতিনিধি সহকারী কমিশনার ভূমি রাজিব কুমার বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্যে রাখেন উপজেলা কৃষি অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌস। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইফতেখার রাসুল সিদ্দিক এর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা প্রকৌশলী মোঃ মুক্তার হোসেন, কাহালু থানা অফিসার ইনচার্জ ওসি  প্রতিনিধি সেকেন্ড অফিসার মাহবুবর রহমান,  উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক আ, খ,ম, তোফাজ্জল হোসেন আজাদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ হাফিজার রহমান বাবু। এ সময় উপস্থিত ছিলেন  কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তানভির আহমেদ, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা ও তপন কুমার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম,মোঃ আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, প্রভাষক শাহাবুদ্দীন, ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মোঃ রাকিব ইমতিয়াজ শাওন, সহ কৃষক কৃষাণী গন উপস্থিত ছিল।উল্লেখ্য যে, ৩৫০০ জন কৃষক/কৃষাণীকে ৫কেজি উফশী ধানের বীজ, ডিএপি ও এমওপি সার ১০কেজি করে ,হাইব্রিড মরিচের বীজ ও সার  ২০জন কৃষক ,এ ছাড়া ৩টি এয়ারফ্লো মেশিন ৩টি  কৃষকের মাঝে বিতরণ করা হয়।
কাহালুতে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত,
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গ্রাম আদালতে সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন বগুড়ার কাহালু উপজেলার নারহট্র ইউনিয়ন পরিষদের সভা কক্ষে  বৃহস্পতিবার বিকেল ৩টায়  বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচিত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস। নারহট্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানী আকন্দ সভাপতিত্বে এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয় প্রকল্পের উপজেলা সমন্বয় কারী মোছাঃ আফরুজা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন   নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষক নুরুল ইসলাম মৃধা। এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর