শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

গাজীপুরের কালিয়াকৈরে বাংলা নববর্ষ
১৪৩৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা , মেলা ও মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকালে  কালিয়াকৈর
 উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ  ১৪৩৩ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিলো “এসো হে বৈশাখ ” গানের সাথে বৈশাখী   শোভাযাত্রা,  বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ, পিঠা উৎসব, লোকজ মেলা, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী বিশেষ সংগীত পরিবেশন, উপজেলা জাসাস কর্তৃক প্রিন্স ইমামের আকর্ষণীয় জাদু প্রদর্শন ও শেষে মনোজ্ঞ  সাংস্কৃতিক  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মেয়র মোঃ মজিবুর রহমান। কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোঃ ফাহিম শাহরিয়ার, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা জাসাসের  আহবায়ক শাহ্ এরশাদ ফকির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি  ইমরান হোসেন হান্নান, জাসাস শিল্প গোষ্ঠী প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর