শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে ৩ কোটি ৫৩ লক্ষ টাকা বিতরণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুরের কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে গাজীপুর -১ আসনে প্রাপ্ত নগদ অর্থ, জিআর, টিআর, কাবিটা ও কাবিখার আওতায় মোট ৩ কোটি ৫৩ লক্ষ , ৪ হাজার ৩৮ টাকার চাল ও নগদ অর্থ  বিতরনের জন্য পৃথক দুটি  উদ্বোধনী অনুষ্ঠানের  আয়োজন করা হয়েছে।
রোববার সকালে  কালিয়াকৈর  উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা  বিভাগের  আয়োজনে  কালিয়াকৈর
পৌর ভবন ও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পৃথক দুটি উদ্বোধনী  অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ত্রাণ  ও কল্যাণ তহবিল  এবং দুর্যোগ ব্যবস্থাপনা  ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্বকৃত নগদ অর্থ, জি আর চাল, কাবিখা, কাবিটা  ও টিআর খাতের বরাদ্দ হতে  বিভিন্ন প্রকল্প গ্রহণ  ও আনুষ্ঠানিকভাবে বিতরণ কর্মসূচির উদ্বোধন  করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি  ওমর ফারুক রচিত “সংগ্রামী দেশমাতা”  কবিতা বইয়ের মোড়ক  উন্মোচন করেন।   কালিয়াকৈর  উপজেলায় ৯ টি ইউনিয়নে, পৌরসভায় ও গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন মেট্টো থানায় একযুগে খাদ্যশস্য ও ও  নগদ অর্থ  বিতরণী  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর  উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম   ফখরুল হোসাইন। কালিয়াকৈর পৌর নির্বাহী প্রধান  জাহিদুল আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয়  বিএনপি’র সহ- শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর  খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ  হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের  সহ-সভাপতি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  পারভেজ আহমেদ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন,   জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মিনার উদ্দিন, পৌর বিএনপি’র সাবেক  সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সাইজুদ্দিন  আহমেদ প্রমূখ।
গাজীপুর ১ আসনের ১৩ ইউনিটের অনুদান প্রাপ্তিদের মধ্যে রয়েছে – প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্হ্য,  গরীব  ও অসহায়  ৪ হাজার পরিবারকে
 ১৫ কেজি করে মোট ৬০ হাজার মে. টন চাল ,    প্রতি জনকে ২  হাজার ৫ শত টাকা  করে মোট ৬৮০ জনকে ১৭ নগদ অর্থ বিতরণ করেন। এছাড়া উপজেলা ও  পৌর  এলাকায় ৯৪ টি মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় ৯৪ মে.টন চাল  যাহা ৫৩ লক্ষ ৬৪ হাজার ৮৬২ টাকা,  ৩ মেট্রো থানায় ২৮ টি প্রতিষ্ঠানে ২৮ মে. টন চাল যাহা ১৫ লক্ষ ৯৮ হাজার ৪৪ টাকা  সহ সর্বমোট ৩ কোটি ৫৩ লক্ষ ৪ হাজার ৪৩৮ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের  কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর