শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টা ব্যর্থ কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দে চাঞ্চল্য

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারানপুর এলাকায় এক তরুণীকে অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করে।
বর্তমানে কয়রা উপজেলার প্রভাস মণ্ডলের কন্যা রূপা নামে ওই তরুণী কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।আটককৃতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের গৌরপদের ছেলে চিরজিত এবং খানপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারানপুর এলাকায় একটি প্রাইভেটকারে এসে এক তরুণীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায় একটি চক্র। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দুই যুবককে আটক করে। পরে একটি প্রাইভেটকারসহ তরুণীকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে অপহরণের চেষ্টার বিষয়টি প্রকাশ পেলে বিক্ষুব্ধ জনতা তাদের আটকে রাখে এবং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই ব্যক্তিকে হেফাজতে নেয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় বিভিন্ন অপরাধচক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং